
প্রকল্প বাংলার শোলা নৈপুণ্যের ঐতিহ্য আজ প্রায় বিলুপ্তির মুখোমুখি।খুব কম সংখ্যক জীবিত বিশেষজ্ঞ কারিগর,তরুণ প্রজন্মের আগ্রহের অভাব, সূক্ষ্ম কারুশিল্প,শোলার কারুকাজ সাজানোর জন্য ও মৌসুমী বাজারের চরম অভাব এবং স্বল্পমূল্যের পণ্যগুলিই বাংলার এই সূক্ষ্ম শৈলীর ঐতিহ্যের বিলুপ্তির পিছনে মূল কারণ হিসেবে প্রকট হয়েছে।
উদ্দেশ্য
এই কাজের মূল লক্ষ্য হলো যুব সম্প্রদায় কে এই পুনর্জীবন প্রক্রিয়ায় জড়িত করা এবং দক্ষতা বৃদ্ধি কে সহজ করার জন্য সংস্থান তৈরি করা।
ওয়ার্কশপ
অপেক্ষাকৃত তরুণদের নিয়ে মাস্টার শিল্পীদের তত্ত্বাবধানে কর্মশালার ব্যবস্থা করা হবে।
গবেষণা
প্রকল্পের শুরুতে সমীক্ষার মাধ্যমে বাংলার অঞ্চলগুলি চিহ্নিত করা হয়েছিল।যেখানে দেখা যায়, শোলার নৈপুণ্যের একটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে।সেই অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগণা, নদীয়া, মূর্শিদাবাদ,বীরভূম, মালদা ও দিনাজপুরের মতো জায়গাগুলি পরিদর্শন করা হয়েছিল।
